প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, May 3, 2024

অপেক্ষা | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

বিদ্যুৎ মিশ্র

অপেক্ষা


চলো আর একটু অপেক্ষা করা যাক
যতটা অপেক্ষা করলে
আর কোন আক্ষেপ থাকে না।
যেখানে তুমি যাবতীয় আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে

নিশ্চুপ হয়ে দূরে সরে যাবে
আমি অপলক দৃষ্টিতে চেয়ে থাকব
সেই নিরুদ্দেশ হয়ে যাওয়া।
আরেকটু অপেক্ষা করা যাক।

এখনো তো অনেকটা প্রহর বাকি
এখনো তো সবুজ রয়ে গেছে নদীর চর
এখনো তো দিন আসে দিন যায় আগের মতো
এখনো নিদ্রাহীন রাত জেগে থাকে;
এখনো অনেকটা অপেক্ষা বাকি।

একে একে দূরে সরে যাওয়া পরিচিত মুখগুলো
যখন হাতছানি দিয়ে ডাকবে
যখন নিজেকে ঠিক তোমার মতো
বদলে দিতে পারব।
তাই আরেকটু অপেক্ষা করতে হবে।
ঝাঁ চকচক শহরের বহুতলের মতো
কৃত্রিম প্রসাধনে দিগ্‌ভ্রম হয়।
একটা নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত
আরেকটু না হোক অপেক্ষা করা যাক।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)