প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, May 3, 2024

বৃষ্টিকে নিয়ে | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

বিশ্ব প্রসাদ ঘোষ

বৃষ্টিকে নিয়ে


দুপুরে অনেকটা বৃষ্টি...
তবু বৃষ্টিকে স্বাগত;
ঘরকে ভালবাসতে শেখায়,

ঘরণী বা বইয়ের দিকে আরেকটু মনোযোগী
হয়তো নতুন কোনো কবিতা আসতে পারে—
না আসলেও লাবণ্যময় শান্ত বিকেল তো
                            অপেক্ষায় থাকেই;
 
শুধু যেন দিনটি হয়
রবিবার বা কোনো দুটি ছুটির তারিখ;
                    না হলে সবটাই মনে হবে
শ্লথগতি দুপুরের হঠাৎ দৃষ্টি আকর্ষণের চেষ্টা—

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)