প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, May 3, 2024

দায় | দয়াময় পোদ্দার

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

দয়াময় পোদ্দার

দায়


সেসব কথা আজকে পড়ে থাক
আজকে শুধু বাজুক বাঁশি প্রাণে,
যাক-না ভেসে— পাড়েরা ভেঙে যাক
মনের মাঝে মনটা লাগে ত্রাণে।
 
জমিন ধুতে রোদের মায়া ধার
বিকেল ডাকে বাবলা দোলা ঢেউ,
রুমালে মোছা গোলাপ রবিবার
অচেনা নয়— এমন আসে কেউ।
 
মুখটি তুলে পাখির ঠোঁটে চুপ
হাওয়া টানে— উজান স্রোতে বায়,
কথা তো হবে, তোমায় থাকা ডুব
হাতের পরে হাতটি রাখা দায়!

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)