প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, May 3, 2024

আখরে লেখা নাম | গোবিন্দ মোদক

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

গোবিন্দ মোদক

আখরে লেখা নাম


পৃথিবী আমাকে যা যা দিয়েছিল
একটু বাদেই কড়ায় গন্ডায়
                ফেরত দেবো সবকিছু;

এই দেহ, ঘাম, শ্বাস-প্রশ্বাস, তিলবিন্দু,
শিশ্ন, মাথার চুল, নখ, মায় মেরুদণ্ড।
তবু জন্মক্ষণে যে সমান্তরাল রেখা
        আঁকা হয় আয়ুতট জুড়ে…
তাদের কেউ কাউকেই ছুঁতে পারে না;
আজীবন একটা সমদূরত্ব
ঝিকঝিক চলে রেলগাড়ির মতো
                প্রান্তিক স্টেশনের দিকে;
তবু সবকিছু ছেড়ে চলে যেতে হয়,
শুধু বেঁচে থাকে মেধা, মনন, সৃজনশীলতা
আর আখরে লেখা নিজ নাম।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)