বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ
হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১
কবিতা
মণিপদ্ম দত্ত
পলায়ননামা
অনেক তো হলো
এবার সুখী হতে চায়।
জনান্তিকে বলে রাখা ভাল
আমার এইসব বন্ধুরা কিন্তু সারাটা জীবন
ওই সুখী হতেই চেয়েছিল।
যত নিজস্ব জঞ্জাল জড়ো করে
পাশের জমিতে ফেলাটাই ছিল
একমাত্র তান্ত্রিক সাধনা।
আহা, এমন নিস্পাপ কামনা
স্বপ্নময়ী কুহকী আল্পনা
আঁকার কাজ শেষ করে এবার
সন্ন্যাসী হতে চাইল।
আর সবুজ যে উত্তর আধুনিক
শান্তির সোপান কে না জানে!
শহরের দিকে দিকে তাদেরই শান্তিকুঞ্জে
প্রতি সন্ধ্যা উলঙ্গ আবদারে
আখড়ায় কীর্তনে মজে।
স্তূপীকৃত নষ্ট স্মৃতিভার
চোঁয়া ঢেকুরের গন্ধে সন্ধে গুলজার।
এভাবেই শূন্য হয়
সভ্যতার চতুর ভাঁড়ার।
এবার সুখী হতে চায়।
জনান্তিকে বলে রাখা ভাল
আমার এইসব বন্ধুরা কিন্তু সারাটা জীবন
ওই সুখী হতেই চেয়েছিল।
যত নিজস্ব জঞ্জাল জড়ো করে
পাশের জমিতে ফেলাটাই ছিল
একমাত্র তান্ত্রিক সাধনা।
আহা, এমন নিস্পাপ কামনা
স্বপ্নময়ী কুহকী আল্পনা
আঁকার কাজ শেষ করে এবার
সন্ন্যাসী হতে চাইল।
আর সবুজ যে উত্তর আধুনিক
শান্তির সোপান কে না জানে!
শহরের দিকে দিকে তাদেরই শান্তিকুঞ্জে
প্রতি সন্ধ্যা উলঙ্গ আবদারে
আখড়ায় কীর্তনে মজে।
স্তূপীকৃত নষ্ট স্মৃতিভার
চোঁয়া ঢেকুরের গন্ধে সন্ধে গুলজার।
এভাবেই শূন্য হয়
সভ্যতার চতুর ভাঁড়ার।

No comments:
Post a Comment