প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, May 3, 2024

প্রজাপতি | স্মরজিৎ ব্যানার্জি

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

স্মরজিৎ ব্যানার্জি

প্রজাপতি


আমি লিখতে পারিনি বেশ কিছুদিন
আসেনি তো ভাব ছন্দ,
যেদিকে তাকাই সবার মনেই অদ্ভুত দ্বিধা-দ্বন্দ্ব।

জানলা খুলে বৃথাই করেছি একটু আলোর খোঁজ
প্রতিদিনই দেখি কুয়াশা বাড়ছে একটু একটু রোজ,
হারিয়ে যাচ্ছে ধানজমি সব ধূসর হচ্ছে মাটি
আট বছরের শিশুর হাতেও ওঠে ভিক্ষের বাটি।
পুরাণের সেই ফিনিক্স পাখি নিজেকে যে করে ছাই
এখন বাতাসে মাংস পোড়ার তেমনই গন্ধ পাই,
তবু মাঝে মাঝে হয়তো কখনো শুনলে পাখির গান
কানে এসে বেঁধে পীড়িতের সজোর আহ্বান।
অদ্ভুত এক জটিল সময় থামে পৃথিবীর গতি
ফুটে থাকা ওই ফুলের পাশেই পুড়ে মরে প্রজাপতি।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)