প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 2, 2024

আরম্ভ আর শেষ | দীপক রঞ্জন কর

বাতায়ন/ছড়া/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

ছড়া

দীপক রঞ্জন কর

আরম্ভ আর শেষ


শব্দ দুটি বিপরীত
আরম্ভ আর শেষ,
একে অপরে গভীর
সম্পর্ক রয়েছে বিশেষ।
 
আরম্ভ খুঁজে সদাই
শেষের দিন গোনা,
শেষ হলে তবেই যে
শুভারম্ভের সূচনা।
 
আরম্ভ মানে শীঘ্রই
গুনছে শেষের বেলা,
আরম্ভ আর শেষ যে
পালাবদলের খেলা।
 
আরম্ভ গর্ব ভরে বলে
আমি উদ্বোধন আজ,
শেষ তো শুধুই বিষাদ
আর বিসর্জনের সাজ।
 
শেষ এসে বলে শেষে
ওরে শোন-রে বাছাধন,
বিসর্জন আসে বলেই
তো নতুনের আগমন।
 
আরম্ভের সাথে শেষের
নিত্য অঙ্গাঙ্গী সম্পর্ক
আরম্ভ আর শেষ নিয়ে
শুধুই কেন বিতর্ক?

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)