প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 2, 2024

জিজ্ঞাসার গাছ | নজর উল ইসলাম

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

নজর উল ইসলাম

জিজ্ঞাসার গাছ


অনেক পড়েছি তোমায়, অনেক জিজ্ঞাসার গাছ
থিতু হব কী বাজছে বিষাদ, শুধু স্থিতিশীল নদী উপহার
সংহার জীবন বুঝেছিল, আলগা মায়ার ভেতর
মায়ারাত আর্ত, মায়াফুলগুলো অঝোরে নির্ঝর

চুপচাপ শুনে যাই— পৃথিবীর যেখানে থাকি না কেন
ভাঙা প্রজাপতির সবচেয়ে অসুখী সাগর
নিথর লাশের ওপর অমীমাংসিত ঢেউ আসে
বিরহ-মনপাড়ায় রাঙাবেলা এক নিশুতিকাল
ভয় হয় গভীর ঘরে জোরদার মহাকীর্তন দিনে
কোথায় আমার সবান্ধব যোজনার ঘর
ইতিহাস শুকিয়ে আসে পাতাঝরা দুঃখে ভরাট
পরিচয় লুকিয়ে থাকে নাটকীয় মুখের মুখোশে...

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)