প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 2, 2024

জীবনদর্শন | তন্ময় অধিকারী

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

তন্ময় অধিকারী


জীবনদর্শন


স্রোতের বিপরীতে ভাসলাম,
পরিস্থিতিকে তোয়াক্কা না করে।
মস্তিষ্কের স্নায়ুকোষগুলি জুড়ে ক্ষুধা,
কেবল স্বপ্নপূরণের ক্ষুধা।

তীব্র তৃষ্ণা তিমিরহীন ভবিষ্যতের।
অভিজ্ঞতায় শিখলাম সবার কদর করে,
অন্যদের থেকে গুরুত্বের আশা রীতিমতো অভিযোগ।
মিশুক হয়ে বুঝলাম,
অহংকারী হওয়ার প্রয়োজনীয়তা।
শখের বয়সে টাকার অভাব ছিল।
মুখের ভাষা ঠিক রেখে,
অশিক্ষিত হতে রাজি ছিলাম।
উপলব্ধি এল, সব সম্পর্ক কাচের,
কাছের বলে কিছু নেই।
দ্বি-জাতিতত্ত্বে তোমরা ধর্ম পেলেও,
আমি পেলাম মুখ ও মুখোশ।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)