বাতায়ন/গদ্য/২য় বর্ষ/সৈয়দ
হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১
গদ্য
শম্পা সামন্ত
ত্রিসীমানার বাইরে
কাঞ্চনজঙ্ঘার ধারে
তোমার বাড়ি। আকাশের প্রলম্বিত সূর্যের রেশ বহুক্ষণ তোমার চোখে পড়লে কনে দেখা আলোর মতোই
তুমি গোধুলিবর্ণ ধারণ করো।
আকাশে সাদা মেঘের ভেলাও
ভাসিয়ে দিয়েছে আলিঙ্গন। ভোরের দোয়েল, কোয়েল পাখির ডানায় তোমার অজস্র অভিবাদন। আমি
সেই অকালপক্ব শিহর জাগানো বিশাল এক রাখালের খোঁজে। পর্যাপ্ত চোখ জানে বাতাসের শনশন
শব্দ। জানে বোগনভেলিয়া ফুলে পাখপাখালি ঠোঁট দিয়ে বাসা বোনার স্পষ্ট চিহ্ন। আমি
তোমার পাহাড়ের কাছে আবেদন করলাম। আর তুমি যেন আমার বাড়িয়ে দেওয়া প্রসারিত হাতের
উপর তালুতে চুমো খেয়ে প্রেমের প্রস্তাব দিতে প্রস্তুত। শিমুল গাছতলায় জলাশয়ে পা ডুবিয়ে
দেখে যাচ্ছি মাছেদের সাঁতার। এই স্তব্ধ কালো জলের দিকে চেয়ে মনে মনে প্রমাদ
গুনলাম।
সমাপ্ত

No comments:
Post a Comment