প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, May 3, 2024

শেষের বেলা | ঋচা

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

ঋচা

শেষের বেলা


ফিরে এসো... শেষ বেলা হলেও;
সত্ত্বায় শান্তি নেমে আসুক পথ শেষে
এখনই বলে রাখলাম, ফিরে এসো;

ছায়া ছোট হলে স্নায়বিক বিকার তো হয়,
যদিও টুকরো গল্পরা উপচে পড়ে
কিছু হারিয়ে যায় পুরোনো স্মৃতি থেকে।
যদি ছড়িয়ে ছিটিয়ে থাকা ছবিগুলো
মেলাতে না পারি, হাতটা রেখো অবশ হাতে 
পুরো না হোক, তবুও যে চাই দোসর হতে ।
কত কথা রয়ে গেছে বাকি...
পৃথিবীর মায়া জলে শেষ মুখ ধুয়ে
কুঞ্চিত ললাটে ঠোঁটের স্পর্শ এঁকে নেবো
আমি এখনো প্রজাপতির ছোঁয়া আগলে রাখি...

10 comments:

  1. Very well written...

    ReplyDelete
    Replies
    1. 🙏🏼🙏🏼🙏🏼

      Delete
    2. Thank you so much🙏🏼.

      Delete
  2. ভালো লাগলো বড়

    ReplyDelete
    Replies
    1. 🙏🏼🙏🏼🙏🏼

      Delete
    2. অনেক ধন্যবাদ 🙏🏼।

      Delete
  3. সুন্দর। অন্য ধারার কবিতা। ভীষণ ভালো লাগল।

    ReplyDelete
  4. পড়ে মুগ্ধ। অসাধার ভালো একটি কবিতা। " হাতটা রেখো অবশ হাতে" অনেক ভালো লাগা ব্যতিক্রমি। । শুভ রবীন্দ্র সকাল।

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙏🏼।

      Delete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)