প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, May 3, 2024

অঙ্ক | তন্ময় চট্টোপাধ্যায়

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

তন্ময় চট্টোপাধ্যায়

অঙ্ক


ভালবাসার অঙ্কগুলো
ডুবছে দ্যাখো অন্তরে!
গভীরতাটাই স্বপ্ন খোঁজে
আমি, তুমি আর অন্দরে।
 
বুদ্ধিজীবীর যাপনদহন
রত্নমালার খোরপোষে,
ওই ছেলেটাই যত্ত দোষী
এই বাড়িটার মালকোষে—
 
আমির মতো আমিন সাজাও
এ জমানার চৌদিকে
তুমিও কাঙাল, আমিও কাঙাল
কাঙাল সবাই একদিকে!
 
ভেতর থেকে সাচ্চা হতে
জলদি লাগো তড়িঘড়ি?
সময় দেওয়াল জাগছে এবার 
হৃদয় হাতে হাতকড়ি!

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)