বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
পারমিতা চ্যাটার্জি
ভালবাসার উদ্দামতা
একমুঠো ভালবাসা কি
কিনতে পাওয়া যায়?
যদি কিনতে পাওয়া যেত
আমি কিনে নিতাম সহস্র মুদ্রার বিনিময়ে।
গোলাপ ফুল পেয়ে আসছি অনেকদিন থেকে
তাতে ভালবাসার গন্ধ খুঁজে পাই না,
যদি কিনতে পাওয়া যেত
আমি কিনে নিতাম সহস্র মুদ্রার বিনিময়ে।
গোলাপ ফুল পেয়ে আসছি অনেকদিন থেকে
তাতে ভালবাসার গন্ধ খুঁজে পাই না,
যে ভালবাসা আমি খুঁজে
চলি, তা পাই না,
ভালবাসা ঢাকা পড়ে যায় দামী উপহারের অন্তরালে।
ভালবাসা খেলা করে বেড়ায় রেস্তোরাঁয় আলো-আঁধারি রঙিন পানীয়র জলে।
সকালবেলায় চায়ের টেবিলে পরম যত্নে যে চায়ের কাপটা সামনে ধরে তার ভালবাসা অধরাই থাকে কর্তব্যের শিকলে।
হয়তো আমিই ভালবাসতে জানি না,
হয়তো আমিই গোলাপের মধ্যে কাঁটা দেখে ভয় পাই,
হয়তো আমি ভালবাসার মানে জানি না।
আসলে গোলাপ কাঁটার ঘায়ে রক্তাক্ত হতে হতে
ভালবাসার মানেটাই ভুলে গেছি।
জীবনের দরজা জানলা বন্ধ করে দিয়েছি শক্ত হাতে,
আমি ভয় পাই উত্তাল সমুদ্রের ঢেউয়ে ভালবাসার ঘায়ে আছড়ে পড়তে,
আমি ভয় পাই পূর্ণিমা রাতের তীব্র জোত্স্নাকে।
আমি শান্তি পাই নির্জন বনভূমিতে একলা বসে থাকতে,
শান্ত দিঘির জলে নিজের দোদুল্যমান ছায়া দেখতে,
গোধূলির শেষ আলোয় সূর্যাস্তের ছবি আঁকতে,
নিস্তব্ধতার আড়ালে রাতের নীরব তারাদের সাথে কথা বলতে।
মিথ্যে ভালবাসার বন্ধনে জড়িয়ে নিজেকে ক্ষতবিক্ষত করার চেয়ে শূন্য মনে এক টুকরো আলোর আনাগোনা আমায় ভরিয়ে রাখে ভালবাসার এক নিঃশব্দ বন্ধনে।

No comments:
Post a Comment