বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
পাপিয়া অধিকারী
বিরহ
দারুণ নিদাঘে
তৃষিত অন্তর
নয়নক বারি
বহে নিরন্তর
সাঁঝ মলয়জ
মৃদু মৃদু বায়ে
সুচন্দন সম
তনু মন ছায়ে
নিশীথ যামিনী
শীতল তপন
বিরহ যাতনা
বহে অনুক্ষণ
মল্লিকা চামেলি
বিলসিত ছন্দে
মন সুবাসিত
বিরহক গন্ধে
তৃষিত অন্তর
নয়নক বারি
বহে নিরন্তর
মৃদু মৃদু বায়ে
সুচন্দন সম
তনু মন ছায়ে
শীতল তপন
বিরহ যাতনা
বহে অনুক্ষণ
বিলসিত ছন্দে
মন সুবাসিত
বিরহক গন্ধে

No comments:
Post a Comment