প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, May 23, 2024

বোধিগাছ | নজর উল ইসলাম

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

নজর উল ইসলাম

বোধিগাছ


অন্তরঙ্গ একটু সেতু, সীমানা উড়িয়ে মায়াময় চাঁদ আসে
পাঁজরে ছন্দে যাদু নামে নাচনদী কত গন্তব্য পথ
সাম্যগান ছুঁয়ে ঝরনা ধারা কথকতায় হাসে অলৌকিক
রূপছায়ায়-ছায়ায় জমে জমে দ্বিখণ্ডিত অঙ্গন
কারবারি মেঘে লুটিয়ে যাচ্ছে সৌহার্দের আলিঙ্গন
মনভাগ যেন আকাশ আঁধার বেবাক প্রাণশক্তি
বোধিগাছ নড়ে শিরাসন্ধি কেবলই ধূমায়িত আভূমি
ডানাযুদ্ধে বরাবরই হ্যান্ডসেক করে যাচ্ছি ধূলিস্যাৎ 
সত্য—
পোড়ন-গলন-ক্ষরণ ইতিবৃত্ত হয়ে মুখিয়ে অদ্ভুত
বিষাদে লুকিয়ে রাতজাগা পাখির আদর মুছে যায়
বিমর্ষ নিমজ্জন কোল ঘেঁষে আসছে দাবাড়ু রাজনীতি
মানুষ চেনা হল না মানুষ শিকারে এসেও মৃত সভ্যতা...

1 comment:

  1. নান্দনিক সৃজন👌💐👌

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)