প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 23, 2024

পাথুরে প্রত্যাশা | নাসির ওয়াদেন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

নাসির ওয়াদেন

পাথুরে প্রত্যাশা


সভ্যতার শরীরে পাথর রয়ে যায় বহুদিন ধরে
পাথরের সভ্যতা, না সভ্যতার পাথর
সে তর্ক তোলা থাক ঝুলিতে
কে কখন মেখেছে ধুলো, কার বুলিতে?

চিতায় সাজানো যত সংস্কার, গ্লানি
সমকাম বিভঙ্গ সংস্কৃতি
কেউ মানুক, না মানুক সময়ের স্রোত
মানুষকে ভাসায়, ডোবায়, ধার-দে'য়া-করোত।

চামড়ার ভাঁজে আটকে পড়া চাঁদ
ব্যথার খইয়ের দানা ছড়িয়ে পড়ে পথে
তীব্র আকাঙ্ক্ষা তেতে যাওয়া বালির মতো
এক হাঁটু প্রত্যাশা কখনও জেদি, কখনও আহত।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)