প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 23, 2024

ও কি তবে এলো | দেবারতি গুহ সামন্ত

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

দেবারতি গুহ সামন্ত

ও কি তবে এলো


ও কি তবে এলো?
আমি যখন সুইট সিক্সটিন,
তখন থেকেই পরিচয়।
 
দেখতে দেখতে গড়িয়ে গেল বেলা,
শঙ্খ আর উলুধ্বনি,
আমাদের শুভ পরিণয়।
 
ছোট্ট আশা, ছোট্ট ঘর,
ছিল অপার সুখ,
লোভ বসাল মরণকামড়।
 
আমার তখন ভরা যৌবন,
ও ছেড়ে দিল আমায়,
চলে গেল, কোথায় কে জানে!
 
আমার এখন মধ‍্য গগন,
আমি চাতক পাখি,
অপেক্ষা করি, হাপিত‍্যেশ করি।
 
আচ্ছা, ও কী আর কোনদিন ফিরবে?
নীচে গেটের শব্দ হল না?
ও কি তবে এলো?

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)