প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, May 23, 2024

স্বপ্নের লড়াই | বিনয় দেবনাথ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

বিনয় দেবনাথ

স্বপ্নের লড়াই


আমি দেখেছি সাগর নীলিমা
আকাশ জুড়ে তারা,
শুনেছি বিধাতার অশনি কান্না
পবনে দেয় সাড়া।
 
আমি দেখেছি উদ্ধত যৌবন
মিছিলের রাজধানী,
শুনেছি সেই স্লোগানমুখর
ওই বজ্রকণ্ঠ ধ্বনি।
 
আমি দেখেছি ওই নির্মল চোখে
আমার বাঁচা মরা,
শুনেছি আমি সেই তোমার মনে
স্বপ্নের সাথে ধরা।
 
আমি দেখেছি সবুজ পাহাড়
পাখির কুহুতান দ্বারাই,
শুনেছি আমি ব্যথার রাগিণী
আমার স্বপ্নের লড়াই।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)