প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, May 23, 2024

ফেরা যাবে না | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

বিশ্ব প্রসাদ ঘোষ

ফেরা যাবে না


আবার সেই সব গ্রীষ্মের দিন,
অনেকটা উষ্ণতা নিয়ে ঘনিষ্ঠ হতে চাইছে।
যদিও আগে এই সব দিনে
হাত পাখার স্নিগ্ধ বাতাস ছিল,
ছিল কর্পূর দেওয়া জলের সঙ্গে মায়ের মমতা।
বাবার স্নেহ মেশানো শাসনের সঙ্গে
লাল তরমুজের কণা কণা শিহরণ—
 
বাতানুকূল যন্ত্রের শীতল উন্নাসিকতা থেকে
বহু দূরের এক নিভৃত কিশোর বেলা—
যেন পূর্ব জন্মের কোনো ঘটনা,
কিছুতেই আর সেখানে ফেরা যাবে না—

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)