প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 23, 2024

বাতাস | শম্পা সামন্ত

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

শম্পা সামন্ত

বাতাস


নিরাভরণ শীত মেখে ঝরে যাবার আগেই যেন ভিন গ্রহে চলে যাচ্ছ তুমি। কে যেন দাঁড়িয়ে থাকে ভগ্ন দরজায়।
কে যেন সুর্মা পড়ে বিকেলের দাওয়ায় বসে যাত্রাপালা শোনায়।
ও যে মানুষ! সচরাচর জুড়ে সিলমোহর।
ও কে অবয়বহীন? অনুভুতিহীন?
দাউ দাউ পুড়ে যাচ্ছে আগুনের নীল শিখায়?
তুমি কী সেই বাতাস যার আকুল কান্নাময় স্নেহ?
সেই বয়ে চলা রং যা রাঙিয়ে নেয় মুখ।
ব্যথাময়! ব্যথাময়!
জীবন পুড়ে যায় যাপনের আড়ালে
এবার পরীক্ষার আগেই দ্বিধা হও ধ্বস্ত পৃথিবী।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)