প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 23, 2024

শব্দপুরাণ রচনাশৈলী- ১ | আসিফ আলতাফ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

আসিফ আলতাফ

শব্দপুরাণ রচনাশৈলী- ১


নৈঃশব্দ্যের ভিতর যে শব্দ থাকে
তার মূল্য দেওয়ার ক্ষমতা বিলগেটস কিংবা মুকেশ আম্বানির নেই
 
পৃথিবীর সব রত্ন নীরবতার মধ্যে থাকে 
 
কয়লার খনিতেই তো জন্ম নেয় হিরা
অথবা দেখুন কীভাবে নীরবে
ঝিনুক ব্যাধিকে মুক্তায় রূপান্তরিত করে
 
নীরব ভাষার শব্দকসমূহকে নির্দ্বিধায়
হিরা মুক্তা কিংবা পৃথিবীর শ্রেষ্ঠ কোহিনুর
বলা যেতেই পারে – কোনো দিক থেকে না হলেও
অন্তত মূল্য বিবেচনায়।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)