প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 23, 2024

প্রতিবাদ | তন্ময় কবিরাজ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

তন্ময় কবিরাজ

প্রতিবাদ


প্রতিবাদ জল ছুঁড়ে আসে পাড়ে
আমি ঘরে, জোনাকির পথে
আর কত আলোকবর্ষ বাকি?
পাশে শুয়ে কবি
রাত জেগে ক্লান্ত সুরার বোতল
রাজপথে খেলা করে অনাহারের হাতে

প্রতিবাদ ভাসছে,
মুখ ফেরানো নিম্নচাপ
মানুষ আর গণতন্ত্রের ভোট দিচ্ছে না
কাজে গেছে, ফিরবে রাতে
আমার হয়ে তুমি আজ ভোট দিও!
 
প্রতিবাদ বুকপকেটে
শাসক চাইলে বৃষ্টি হবে
ভিজবে শরীর, জামা খুলে যাবে
লাংসে জমবে কফ
কুকুরের পাশে শুধু বেঁচে থাকা
প্রতিবাদে ভাতা নেই, চুপ করেছি আমি।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)