প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, May 23, 2024

শব্দপুরাণ রচনাশৈলী- ২ | আসিফ আলতাফ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

আসিফ আলতাফ

শব্দপুরাণ রচনাশৈলী- ২


পৃথিবীকে রোগশয্যায় নিয়ে গেছে
কোনো পারমাণবিক কিংবা
নিউক্লিয়াস বোমা নয়
শুধু শব্দবোমা
শব্দের চেয়ে কোনো শক্তিশালী বোমা
বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেনি
 
এমন কোনো পারফিউম আবিষ্কার হয়নি
তার ঘ্রাণ শব্দের চেয়ে মোহনীয়
এমন কোনো দুর্গন্ধ নেই নরকে অথবা
পৃথিবীর কোনো নর্দমায় যা
শব্দের ভিতরে রয়েছে
শব্দপুরাণের পাতায় পাতায় লেখা থাকে
নরক ও স্বর্গের সুনিপুণ উপাখ্যান।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)