বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
তীর্থঙ্কর সুমিত
শূন্যের কথা
পথ হেঁটে চলেছে
তপ্ত রোদ মাথা ছুঁয়ে
শরীর ছুঁয়ে
একাকী দাঁড়িয়ে
বিষণ্ণতা ঢেকেছে কত মানুষের মুখে
দীনতার ছাপ পথের ধুলোয়
তপ্ত রোদ মাথা ছুঁয়ে
শরীর ছুঁয়ে
একাকী দাঁড়িয়ে
বিষণ্ণতা ঢেকেছে কত মানুষের মুখে
দীনতার ছাপ পথের ধুলোয়
ফিরে আসার গল্প শোনায় বাবা
হেঁটে যাই শূন্যের দিকে
রোদকে স্পর্শ করব বলে।
রোদকে স্পর্শ করব বলে।

No comments:
Post a Comment