বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
তীর্থঙ্কর সুমিত
সফল হোক
প্রতিটি অন্ধকূপে এক-একটা হ্যারিকেন থাকে
আলোর নীচে বেঁচে থাকা ব্রিজ
রাস্তা পাড় করায় আমাদের
আপেল ওয়ালা, লেবু ওয়ালা, শশা ওয়ালা
আলোর নীচে বেঁচে থাকা ব্রিজ
রাস্তা পাড় করায় আমাদের
আপেল ওয়ালা, লেবু ওয়ালা, শশা ওয়ালা
প্রভাতফেরির মতো নিজেদের গন্তব্যে পৌঁছায়
আর,
প্রতিদিনের ইতিহাস লেখা সম্ভব নয়
ইলেকট্রিক তারে শর্ট খাওয়া ভোরের কাক...
আমরা এগোচ্ছি
দেশ গড়ার কাজে,
আর,
প্রতিদিনের ইতিহাস লেখা সম্ভব নয়
ইলেকট্রিক তারে শর্ট খাওয়া ভোরের কাক...
আমরা এগোচ্ছি
দেশ গড়ার কাজে,
সফল হোক, সফল হোক।

No comments:
Post a Comment