বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
শর্বরী চৌধুরী
মানচিত্র
দেশ খুঁজে পেতে
মানচিত্র লাগে না
একটা দেশ যখন ডাকে কোনো মানুষকে
সে হাঁটে নিবিড় আবেগে।
অভিবাসনের কাঠিন্য
পেরিয়ে আপন করে নেয় নতুনদের।
কোথাও শ্যামলিমা, কোনো দেশে বা রুক্ষতা!
তবু মানুষগুলো তো এক, প্রেমে, অপ্রেমে, আনন্দে, বিষাদে
তারা পরস্পরের সঙ্গে মিশে গিয়ে ছিঁড়ে ফেলে মানচিত্র।
একটা দেশ যখন ডাকে কোনো মানুষকে
সে হাঁটে নিবিড় আবেগে।
কোথাও শ্যামলিমা, কোনো দেশে বা রুক্ষতা!
তবু মানুষগুলো তো এক, প্রেমে, অপ্রেমে, আনন্দে, বিষাদে
তারা পরস্পরের সঙ্গে মিশে গিয়ে ছিঁড়ে ফেলে মানচিত্র।

ভালো লিখেছেন অল্প কথায়।
ReplyDeleteআরো হোতো যেন
ReplyDeleteদারুন
ReplyDelete