প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, June 13, 2024

হাপিত্যেশ | সম্পূর্ণ ও আরো তিন | সঞ্জয় কুমার নন্দী

বাতায়ন/হাপিত্যেশ/কবিতাণু/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতাণু

সঞ্জয় কুমার নন্দী

সম্পূর্ণ ও আরো তিন


সম্পূর্ণ
 
মন ভাঙল না
জুড়ে গেল সারি সারি স্রোত
গভীর অসুখ সমুদ্র গভীরে...
 
সবুজের পদাবলী সময়োচিত বাণী শোনায়
কর্ণগোচর হোক-বা-না-হোক
তুমি থাকো নম্র,
 
শব্দরা ভেসে ভেসে জগত আলো করে
তরঙ্গ যাপনের অসুখ নির্ণয়ে নিরাময়…
 
 
মিশে যাওয়া
 
অলস মধ্যাহ্ন… বর্তুলাকার ঝড় ওঠে প্রাণে 
ঢেউয়ের জানালা ভাঙে উচ্ছৃঙ্খল...
 
পথ খোঁজে নাবিক... আঁধারের ঘন কুয়াশায়—
হাল, নিস্তব্ধতা হাঁফ ছাড়ে—
 
নীরব পাখির দল পথ ভুলে
সময়ের প্রবাহে ফিরে যায়,
পথহারা গোধূলি ভিজে ডানা ঝাপটায়—
 
মূক হয়ে গেল তমসা, ধীরে ধীরে...
 
 
তালা চাবি
 
জমেছে মধু মৌচাকে
হতচ্ছাড়া সমাজে ঢিল মারে।
 
দুর্দান্ত প্রতাপ একনায়কতন্ত্র
সাগর পাড়ি দিয়েছে,
স্বাধীনতার হিংসুটে রূপ
দেখে, একালের গণতন্ত্র...
 
সুখ হারায়— গ্রীষ্মের মধ্যাহ্নে
পিপীলিকার ছায়ায়!
 
 
বলন
 
আমি দুধ বেচি না...
ভালবাসা কিনি না...
মাথায় চড়তে দিই না...
 
হেসে ওঠা সৌন্দর্য নিয়ে ছুঁলে মন—
নরম মনে একটা প্রেম আসে
 
আকাশ আমাকে দেখত... নির্ভেজাল মহাশূন্য
আরও শুদ্ধ হতে চায় ডমরু বাজিয়ে,
 
বলন না থাকলে মুছে যাবে সভ্যতার ইতিহাস...

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)