বাতায়ন/হাপিত্যেশ/কবিতাণু/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতাণু
দেবশ্রী রায় দে সরকার
প্রতীক্ষা
১.
ছেড়ে যেতে গিয়েও
কেন রয়েছ আমার আমিত্বে?
ধ্বংসপ্রাপ্ত হয়েও
কেন খোঁজ নিতে হবে পুরাতত্ত্বে?
২.
সবকিছু তোমার কাছে জমা
আমার শুধু আছে নিঃস্ব তকমা
ফেরত দিলে যা কিছু ব্যথাতুর
এই সম্বল নিয়ে জীবন ভরপুর।
৩.
চেয়েছিলাম ছেড়ে যাওয়া...
যেখানে তোমার পদচিহ্ন,
অপেক্ষা হল দীর্ঘতর,
গোধূলির মনে আসন্ন সায়াহ্ন।
৪.
এক প্রতীক্ষার অবসানে,
আর এক প্রতীক্ষার জন্মলগ্ন
পথপ্রান্তের ধূলিমলিনতায় বিষণ্ণ।
ছেড়ে যেতে গিয়েও
কেন রয়েছ আমার আমিত্বে?
ধ্বংসপ্রাপ্ত হয়েও
কেন খোঁজ নিতে হবে পুরাতত্ত্বে?
সবকিছু তোমার কাছে জমা
আমার শুধু আছে নিঃস্ব তকমা
ফেরত দিলে যা কিছু ব্যথাতুর
এই সম্বল নিয়ে জীবন ভরপুর।
চেয়েছিলাম ছেড়ে যাওয়া...
যেখানে তোমার পদচিহ্ন,
অপেক্ষা হল দীর্ঘতর,
গোধূলির মনে আসন্ন সায়াহ্ন।
এক প্রতীক্ষার অবসানে,
আর এক প্রতীক্ষার জন্মলগ্ন
পথপ্রান্তের ধূলিমলিনতায় বিষণ্ণ।

Khubi unnata maner lekhoni
ReplyDelete