প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, June 13, 2024

হাপিত্যেশ | সাঁকোর ওপারে | তুষার ভট্টাচাৰ্য

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

তুষার ভট্টাচাৰ্য

সাঁকোর ওপারে


নিহিত রাত্তির অভিমান বুকে নিয়ে যে চলে গেছে নীরবে
অন্ধকারে সাঁকোর ওপারে
সে কী আর কোনওদিন রৌদ্র চন্দনের গন্ধ আঁচলে নিয়ে ফিরে আসবে নিরালা মাটির দুয়ারে?
যদি না ফিরে আসে প্রথম ভালবাসার
অমোঘ মায়াটানে
তবে আমি তার জন্য ডাকহরকরা
রুপোলি মেঘের ঠিকানায় পাঠিয়ে
দেব ব্যর্থ ভালবাসার অশ্রু অক্ষর;
শ্যামল বৈষ্ণবী জানে না তার জন্য হাপিত্যেশে কেটে গেল ধুলোমাটি জীবন।

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)