প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, June 13, 2024

হাপিত্যেশ | বাড়ি-ঘর | দীপক রঞ্জন কর

বাতায়ন/হাপিত্যেশ/ছড়া/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | ছড়া

দীপক রঞ্জন কর

বাড়ি-ঘর


ইট কাঠ পাথরে গড়া
অট্টালিকা বাড়ি,
ঘর বলা যায় না তাকে
প্রবেশ বিনা নারী।
 
ইট পাথরে কভু নাহি
থাকে কোন জান
নারীর হাতে ছোঁওয়া পেলে
আসে সেথায় প্রাণ।
 
নিজ হস্তে সাজায় নারী
নিজ পছন্দে ঘর-কে
নিজ গুনে মানিয়ে নিয়ে
আপন করে পর-কে।
 
লক্ষ্মী যুক্ত হয় ঘরটি
নারীর স্পর্শ পেলে
সুখশান্তি বিরাজ করে
হাসিখুশি খেলে।
 
ঘর মানেই হবে সেটা
একটি সুখী পরিবার
বাইরে থেকে বাড়ি যে
শুধু রূপের বাহার।
 
নারী বিনে বাড়ি শুধুই
এক বে-জান পাথর
নারী-পুরুষ মিলে তবেই
সাজে বাড়ি ঘর।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)