বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
উজ্জ্বল পায়রা
তৃষ্ণার কাজলে
মেঘবতী আকাশের মুখভার...
প্রিয়ার মতো যে ছিল চপল নূপুর
চিকন আলোর স্বরবিতান-
মিঠেকড়া পানপাতার মতো উজ্জ্বল স্বাদ
এবং বুকজোড়া নীল শাখার অন্তর্বর্তী নীলে সবুজ জন্মবীজ
যেন কাঞ্চনজঙ্ঘার হিরণ-কোল...
পরিধান তার খুলে নিয়ে গেছে সায়রের ধূসরাভ কেশরাগ,
অন্তরে ঢেলেছে কোকনাদ-তৃষ্ণা...
আমি—
এক চুমুক মেদুর সূর্য-রস গণ্ডূষ পুরে নিতে
ঋতুর পর ঋতু অপেক্ষা করে আছি...
চিকন আলোর স্বরবিতান-
মিঠেকড়া পানপাতার মতো উজ্জ্বল স্বাদ
এবং বুকজোড়া নীল শাখার অন্তর্বর্তী নীলে সবুজ জন্মবীজ
যেন কাঞ্চনজঙ্ঘার হিরণ-কোল...
অন্তরে ঢেলেছে কোকনাদ-তৃষ্ণা...
এক চুমুক মেদুর সূর্য-রস গণ্ডূষ পুরে নিতে
ঋতুর পর ঋতু অপেক্ষা করে আছি...

No comments:
Post a Comment