প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, June 13, 2024

হাপিত্যেশ | বৃথা হাপিত্যেশ | উৎপলেন্দু দাস

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

উৎপলেন্দু দাস

বৃথা হাপিত্যেশ


তুমি কি অপেক্ষায় আছো কোনও মানুষের অবয়বের
ভেবেছ তোমাকে চিনে নেবে নীরবে নিভৃতে
জেনে নেবে তুমি ভাল আছ কিনা,
জানলে না সুতো আচমকা ছিঁড়ে যায় গোপন গহীনে
বয়ে যায় জীবন বৃথা তাঁত বুনে।

অপেক্ষা প্রলম্বিত হতে পারে, কত দিন কে জানে
হয়তো হাপিত্যেশে ফুরাবে মোমবাতির জীবন!

দুঃখিত হয়ো না, চাইতে নেই উত্তর,
কেউ কাউকে বোঝে না এই মর্ত্য জীবনে
এটাই সাধারণ নিয়ম।

হতে পারে সম্পর্কে প্রিয়জন, রক্তের অঙ্গীকার বিধিসম্মত
আসলে সামাজিক বাধ্যবাধকতার অরণ্যে
হৃদয়ের উৎসবের নেই সর্বসম্মত উদ্‌যাপন,
মেনে নাও, মেনে নেওয়াই বোধহয় ভাল
কখন নিভে যাবে জলসাঘরের আলো তুমি তো জানো না।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)