প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, June 13, 2024

হাপিত্যেশ | হাপিত্যেশের কথামালা | উদয় মণ্ডল

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

উদয় মণ্ডল

হাপিত্যেশের কথামালা


১.
পিছপা হতে হতেই—
দেয়ালেই ঠেকেছে পিঠ।
কিছুতেই আর সামনে এগুনো হল না!
 
২.
তোমার চোখে দুচোখ রাখতে পারিনি
অথচ, তোমার দুচোখেই আজ বিরহের জল!
 
৩.
তোমার জন্য আমি রক্তাক্ত ক্ষত...
খুব গোপনে রক্তের ফোঁটায় লিখেছি তোমার নাম।
ক্ষত কী আশ্চর্য রকম যন্ত্রণাহীন!
 
৪.
নিশুতি স্বপ্নের কালো রাত: তুমি আমার চেতনায় ছুঁয়ে যাচ্ছ ভরা পূর্ণিমার জ্যোৎস্নাই চাঁদ
অথচ, তোমার মুখ কী দারুণ ভরা কুহক!
 
৫.
হাত বাড়িয়ে ধরতে চেয়েছি
তোমার তামরস শরীরী স্পর্শকে।
পারিনি, কেননা—
আমার কোয়ালিফিকেশনের পরিধিটা দীর্ঘ হয়ে ওঠেনি,
আমার অনুর্বর স্টাডি লাইফের কেন্দ্র জুড়ে!
 
৬.
হাত বাড়িয়ে ধরতে চেয়েছি
ইলার বুকে নিঙড়ে পড়া পূর্ণিমার আলোকে
পারিনি, কেননা—
আমার মুষ্টিবদ্ধ চামড়ার থলিতে লুকিয়ে ছিল
গাঢ় অন্ধকার!
 
৭.
আমি তোমায় চেয়েছি কতবার
তুমি ভুলেও চাওনি একবার
এখন, তুমিই চাইছ বারবার
আমি তোমায় খুঁজতে চাই না আর কোনোবার!
 
৮.
হৃদয়ে ডাকেনি কোকিল: প্রেম করে নিত্য যাওয়া-আসা
না প্রেম—বিরহে দগ্ধ দুই ভাল বাসা!
 
৯.
আজীবন গ্রীষ্মের দগ্ধ পৃথিবী আমি
তোমার শীতল প্রেমছায়ায় এসেও
একদিনও উষ্ণতা কমাতে পারিনি!
 
১০.
কোলাহলমুখর চড়াই-উতরাই এই দিন,
আলো-আঁধার এই রাত,
চিরন্তন এই হাপিত্যেশ...
 
তোমার আর আমার জীবনের মতো!

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)