বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
গৌরী বিশ্বাস মৌ
অপেক্ষা
পথ চেয়ে বসে আছি একলা
কতকাল দেখি না তোমার মুখ
চেনা পথে পড়ে না পায়ের চিহ্ন
কেটে যায় কত সকাল থেকে অপরাহ্ন।
ডানায় সোনালি রোদ্দুর
মেখে ওড়ে শঙ্খচিল
কল তানে নদী জল করে ঝিলমিল
ভালবাসা বিহীন মিথ্যে পিছুটান
বুকের মাঝে একরাশ মিথ্যে অভিমান।
কতদিন দেখি না তোমার
দুটি চোখ
সেই চিরচেনা হাসি
বিষাদের বুক ছুঁয়ে বোবা কান্না
জানি এ কেমন শোক।
শুনশান পথে কত-না অতীত
গল্পকথা
পথ চেয়ে বসে আছি উজানের অভিমুখে
স্বপ্নের চিলেকোঠায় স্বপ্ন বুনি কষ্ট সুখে
অপেক্ষায় থাকব হোক না সে অযথা।
কতকাল দেখি না তোমার মুখ
চেনা পথে পড়ে না পায়ের চিহ্ন
কেটে যায় কত সকাল থেকে অপরাহ্ন।
কল তানে নদী জল করে ঝিলমিল
ভালবাসা বিহীন মিথ্যে পিছুটান
বুকের মাঝে একরাশ মিথ্যে অভিমান।
সেই চিরচেনা হাসি
বিষাদের বুক ছুঁয়ে বোবা কান্না
জানি এ কেমন শোক।
পথ চেয়ে বসে আছি উজানের অভিমুখে
স্বপ্নের চিলেকোঠায় স্বপ্ন বুনি কষ্ট সুখে
অপেক্ষায় থাকব হোক না সে অযথা।

No comments:
Post a Comment