প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, June 13, 2024

হাপিত্যেশ | গ্রামীণ | জয়ন্ত চট্টোপাধ্যায়

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

জয়ন্ত চট্টোপাধ্যায়

গ্রামীণ


বারবার ফিরে আসি গ্রামে।
মাঠ ও গাছ, নদী ও মানুষে ভারী টান
ওই যে দূরের শরবন, প্রান্তর জুড়ে মুমূর্ষু ঘাস, পায়ে চলা পথ, নরম পলি আর সবুজ সীমানা—
সবকিছু কেবল আমার। দুশো ছয় হাড়ের দলিলে লেখা এ আমার উত্তরাধিকার।
দামাল বালক হয়ে বলে দিতে পারি, এর কণামাত্র ভাগ দেবো — এমন উদার নই, হোক আরও কুরুক্ষেত্র, আসুক কৃষ্ণ ও শকুনি, পাণ্ডবকৌরব, দুর্বাসার চোখের আগুন নিয়ে বসে, কণামাত্র ভাগ কাউকে দেবো না।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)