প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, June 13, 2024

হাপিত্যেশ | নিজের জন্য | তাপস মাইতি

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

তাপস মাইতি

নিজের জন্য


নিজের জন্য মুখিয়ে আছি
কখন বারুদের মতো ফাটব
সে - ভাবে কারোর কাছে যাওয়া হয় না

যে লোকটি লেখে না পড়ে না
তার কাছে গেলে মেয়েলি গল্প শোনায়
খুব পণ্ডিত মানুষজনের জ্ঞানে
যেতে যেতে সব দিক হারিয়ে ফেলি

সম্মেলনে হরিদাস পাল আকাশ কাঁপানো
তুলছে কবিতার ঝড়
অন্যেরা প্রত্যাশারও বেশি আশা দেখাচ্ছে

নিজেকে আবিষ্কার করছি
কত দিকে যাচ্ছি, সব দিকে নক্ষত্র জ্বলজ্বল
তাঁদের ভেতরে পুড়ছি...

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)