প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, June 13, 2024

হাপিত্যেশ | স্বপ্ন | দেবার্পন চক্রবর্তী

বাতায়ন/হাপিত্যেশ/গল্পাণু/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | গল্পাণু

দেবার্পন চক্রবর্তী

স্বপ্ন


"রাজকুমারীর বাবা কি ফিরে আসবে না?"


গল্পটা শুনে রিতা জিজ্ঞেস করল “ঠাম্মা, রাজকুমারীর বাবা কি ফিরে আসবে না? গল্পটা তো শেষ হল না।” ঠাম্মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, “সব গল্পের কী শেষ আছে?”

রিতা সেই রাতে স্বপ্ন দেখে, “সেই বিশাল বৃক্ষে ঝুলছে সেই অভিশপ্ত ফল। রিতা কালসর্পকে মেরে ফলটি পেড়ে নেওয়ার সাথে সাথেই সেই ফল থেকে বেরিয়ে এলো এক যোদ্ধা। যোদ্ধার মুখটি তার বাবার মতো। যোদ্ধাটি রিতাকে আদরের স্বরে বলল ‘মা কিছু গল্পের শেষ স্বপ্নে হয়।’ তারপর রিতার ঘুম ভেঙে গেল। রিতা স্বপ্নের কথা ভেবে খুব খুশি হলো। আজ এতদিন পর সে তার বাবাকে নিজের চোখে দেখল। তিনি নাকি এক যুদ্ধে হারিয়ে গিয়েছিলেন।
 

সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)