বাতায়ন/হাপিত্যেশ/গল্পাণু/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | গল্পাণু
সঞ্জয় কুমার নন্দী
দৃষ্টি
"মানসপটে দৃষ্টি অভিনয় করে— হৃদয়ের সাথে। প্রেম নয়... দেওয়া-নেওয়া নয়... রক্তের কাঁটাতার মাড়িয়ে যেন তাকে একটু ভালবাসা দিও।"
অপলক দৃষ্টি দূরে...
গান শ্রুতি হয় সুরে— বাঁধা বীণা বাজে হৃদয়ের মাঝে। মনে হয় ছিঁড়ে ফেলে দিই
স্মৃতির আলনাগুলো, রং আর তুলি দিয়ে ছবি আঁকি তার...
মানসপটে দৃষ্টি অভিনয়
করে— হৃদয়ের সাথে। প্রেম নয়... দেওয়া-নেওয়া নয়... রক্তের কাঁটাতার মাড়িয়ে
যেন তাকে একটু ভালবাসা দিও।
ভালবাসা! ভালবাসা
প্রকৃতির মতো সুন্দর... সহজ সরল সবুজ মখমল। মসৃণতা কমনীয়তা আর ভালবাসা তারই ওই
একই বহিঃযুগল। পরিব্যক্ত হয় সুন্দর— অতীব সুন্দর পদ্মলোচনে।
কিন্তু—
ভেবে দেখো— জলই জীবন— গোলাপ সুন্দর— মধুময় ভালবাসাও জীবন, দৃষ্টির গোচরেই হোক বা অগোচরে... তবে— সেই দৃষ্টি কখনোই ক্রুর না হয়।
ভেবে দেখো— জলই জীবন— গোলাপ সুন্দর— মধুময় ভালবাসাও জীবন, দৃষ্টির গোচরেই হোক বা অগোচরে... তবে— সেই দৃষ্টি কখনোই ক্রুর না হয়।
কোনভাবেই তা যেন
অসামাজিক বর্বর কাঙ্ক্ষিত না হয়।
সমাপ্ত

No comments:
Post a Comment