প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, July 6, 2024

কবিতাগুচ্ছ | যশোধরা রায়চৌধুরী | স্থিতু

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

কবিতাগুচ্ছ

যশোধরা রায়চৌধুরী

স্থিতু


ভেতরে বিক্ষত আমি, ভেতরে কী উচাটন আমি
ভেতরে অনন্তকাল ছটফটানি ঘিরে ঘিরে বাঁচা
যেভাবে মুক্তোর জন্ম বালুকণা ঘিরে
যেভাবে অসুখ ঘিরে মোলায়েম শক্ত খোলস আসে ত্বকে
 
ভেতরে বিচ্ছিন্ন আমি, ভেতরে কী একা ক্ষুব্ধ কাঁটা
ভেতরে বিষাদপুঞ্জ আর ভাঙা খণ্ডহর, স্তূপে
পড়ে থাকা ইট কাঠ বস্তা বস্তা রাবিশ, রাবিশ...
 
ভেতরে অচ্ছুত আমি... ক্রমশ অবশ হয়ে যাওয়া
 
বাইরে তো খুব শান্ত, নীরবতা ঘেরা এ জীবনে
আজীবন গ্রামোফোন। লেস ঢাকা টিভির ঝরোখা।
বাইরের থেকে যাকে স্থিতু বলে মনে হয়, ভেতরে সে বহেছে রাক্ষস।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)