প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 6, 2024

কবিতাগুচ্ছ | যশোধরা রায়চৌধুরী | কখনো আমির মধ্যে

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

কবিতাগুচ্ছ

যশোধরা রায়চৌধুরী

কখনো আমির মধ্যে


কখনো আমির মধ্যে যাত্রা করা ভালো
আমিময় তানগুলি আমিময় টানে
তীব্র আর তীক্ষ্ণ করে চলে যায় পথে
ভ্রূভঙ্গিমা আর হাসি দিয়ে যায় ভানে
 
এ যেন নদীর পথ। বাত্যা সংকুল।
 
এ যেন কথার পথ। বার্তা সংকুল।
 
এ যেন মাদারী খেলা মাঝ ময়দানে।
 
আমিসুদ্ধ টেনে নিলে অসম্ভব টানে!

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)