প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, August 2, 2024

জোয়ার | অলোক মিত্র

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

অলোক মিত্র

জোয়ার


জল বাড়ছে দেখে ক্রমশ সন্ত্রস্ত হই
তখনই তুমি আসো
পালকের মতো পাখনা ছড়িয়ে আমাকে নিরস্ত্র করো
 
শরীরের মাঝ বরাবর রেখায় সাবধানি মারণাস্ত্র বাঁধা
আত্মঘাতী ডানায় মারণ অসুখ
আমাকে নিঃশেষ করে-
যাবতীয় নক্ষত্র পতন সাঙ্গ হয়
 
আসবাবের পর আসবাব সাজিয়ে
ফুৎকারে ভেঙে ফেলি
শরীরের উপর দাঁড়িয়ে থাকা মিনার
নির্বিকার চেয়ে দেখি অযোনি উদ্ভিদের পরাগ শূন্যতা
 
যেভাবে শস্যবীজ মাটিতে শুকোয়
কৃষক রমণীর আদরে আবদারে
সেভাবেই তোমাকে ছোঁব, দেখব কখনও নারী ছিলে কিনা

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)