প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, August 14, 2024

মুখর | লজ্জায় ঢাকা | মহঃ মহসিন হাবিব

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

মহঃ মহসিন হাবিব

লজ্জায় ঢাকা


আয়নার মুখোমুখি রাতের লম্বা চুলমাখা  মুখ,
জানলার ঘুলঘুলি দিয়ে ঠিকরে পড়া
জাগ্রত চাঁদ 
চমকে যায়
আকাশে উড়ন্ত কালো মেঘ দেখে, হাসপাতালের বাইরে ভাদ্র মাসের কুকুরগুলির ঘেউ ঘেউ চিৎকারে ভেসে আসে কামনার দুর্গন্ধ
যৌন ক্ষুধার মেঘ চাঁদকে যখন ঘনঘন সহবাস করে তারার দেশে শ্রাবনের গভীর রাতে
কুকুরগুলো তখন নীল ছবির কায়দায় প্রবেশ করে
শেষ অন্ধকার রাতে হাসপাতালের কেবিনে
সাদা পোশাক পরিহিত বিনুনি চুলের নীচে নিটোল স্তন ও মাংসল নিতম্বে কামড় মারে।
এখন দেখি কুকুরদের যৌন উষ্ণায়ন ভাদ্র মাসের দিনরাত  ছাড়িয়ে  
নিলাম করে সারা বছর শহরের অলিগলি এমনকি সেবার মন্দিরেও।
 
খাঁচায় বন্দি আর্তনাদ ডানা ঝাপটা দিলেও 
নিরাপত্তার ঘুম ভাঙাতে সে ব্যর্থ!
লজ্জায় ঢাকা যোনিপথ থেকে গড়িয়ে যাওয়া কালচে রক্ত, আঁচড়ানো স্তন 
স্নেহ বিলানো নিথর দেহ।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)