প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, August 14, 2024

মুখর | ধিক্কার | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

দেবকুমার মুখোপাধ্যায়

ধিক্কার


শব্দ খুঁজছি, ভাষার বিন্যাস
শ্লেষ, বিদ্রুপ নাকি অন্য কোনভাবে
সাজাবো অক্ষরমালা?
কোন্ কোন্ শব্দবন্ধ
পাশাপাশি রাখলে ঠিক আগুন জ্বালাবে?
 
কার কাছে প্রতিবাদ জানাবো?
নির্বিকার পাথরের কাছে
স্থানু ও স্থবির!
 
যে-নামেই ডাকি
একদিন বিস্মৃতি তোমাকেও ভাসিয়ে নিয়ে যাবে।
 
দেহের তস্কর কোন আবরণ রাখেনি
সংবাদ বারবার বেআব্রু করেছে,
কতবার কলম তার ধিক্কার জানাবে?
 
অপরাধী অসভ্য সমাজে
সমস্ত নারীই ভোগ্যা
যে লোকটি মনে করে,
সেইমতো কাজ করে থাকে
পুরুষত্বহীন করো তাকে।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)