প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 15, 2024

মুখর | মুখোশের আড়ালের মুখগুলো | নাসির ওয়াদেন

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

নাসির ওয়াদেন

মুখোশের আড়ালের মুখগুলো


ভোরের মোরগ ডাকার আগেই
ধর্ষিতা হলে এক নারী, কুমারী

মিতা, শুধু নাম নয় এক নারী
আদরের এক পুত্রী, দিদি, ছোট্ট-মা

যে আগুন জ্বালায় জিঘাংসা, রিপু
সেই আগুনেই পোড়ে এক নারী,

কী অদ্ভুত দেশ, কাকেই বা বিশ্বাস করি?

যে সহকর্মীর বাঁচানোর কথা,
যার উপযুক্ত শিক্ষা দে'য়ার কথা
মৃতের দেহে প্রাণ জাগানোর সংকল্প
সেই, তাদের মধ্যেই ধর্ষকের জিন জাগ্রত
ধিক্কার করি কোন ভাষায়?

ভাবতে ঘেন্না লাগে, এ কোন দেশ
সেবার চেয়ে যোনিক্ষেত্র বড় হয়
বন্ধুই হয় সবচেয়ে বড় শত্রু
সেদেশে নারী কি নিরাপদ ছিল কোনদিন?

যে দস্যুর হাতে নিরীহ নারী লাঞ্ছিতা
সেই দস্যুবৃত্তির হাত থেকে বাঁচতে
জোট বাঁধো সহযোদ্ধারা

যে যায় সে ফিরে না ঠিকই,
কিন্তু যা হারায় তার জন্য লড়াই হোক,
মুখোশের আড়ালে যে কদর্য মুখ লুকিয়ে,
প্রাণ দিয়ে জানিয়ে দিল মিতা
বন্ধুকেও বিশ্বাস না-করতে

মিতা তুমি নারী, কন্যা, বোন, কারও জননী
মুখোশধারীদের #সিই চাই
 

3 comments:

  1. সুন্দর জিজ্ঞাসা

    ReplyDelete
  2. অসহায় সময়ের আর্জি। মন ছুঁয়ে থাকলো। -- পাপিয়া অধিকারী।

    ReplyDelete
  3. প্রতিবাদ হলে প্রতিরোধ গড়ে ওঠে। সুশীল শাসন না হলে এরকম কতই ঘটনা আকছার ঘটবে তার ইয়াত্তা নেই। সুশাসন প্রতিষ্ঠা ইউক।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)