প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, September 26, 2024

শারদ | এ' শরৎ | পিয়াংকী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

পিয়াংকী

এ' শরৎ


চারটে মানুষ তিনটে গাছ দুটো পাখি একটি আকাশ
মেঘ বৃষ্টি কিংবা অযথা কথা বলা...
 
গন্তব্যে পৌঁছল যারা বা যারা হেঁটে গেল আমার ভিতর দিয়ে 
তাদের গায়ে উপচে পড়া শরৎ। 
তাদের পোশাকের ভাঁজে নীলসাদা মেঘ, জড়োয়া—সূর্য
নদীর ধারে এসে ডুবে যাচ্ছে জল
তীব্র গোঙানি, গভীর অসুখ...  
এরপর আরোগ্য আছে, ছলাৎ ছলাৎ তার বর্ণনা 
 
কৃষ্ণ-রাধা বা দ্বৈপায়ন আচার্য্য,  
ভ্যান গঘ অথবা লিওনার্দো 
শরৎ এসে দাঁড়ালেই—প্রত্যেকে বিগ্রহ—
 
কুলোয় শোক তুলে নিয়ে যাচ্ছেন দেবী,
সোনালি ধান কাশ ফুল আর... 
জোৎস্না এসে মিশিয়ে দিচ্ছে ধুলোবালি এই মানুষ-জন্ম
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)