প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, September 26, 2024

শারদ | সুরাসুর | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

সুরাসুর


বুকের উপর মুখ রেখে ঘুমিয়ে পড়েছ
জেগে দেখো কতদূর পৌঁছোনোর পর কাছে এলো
হত্যার সীমানা, যারা এখনও জীবিত
তারা হয়তো লাশ হবে কাল
তাই আজ সকাল সকাল, সকাল সকাল
সকলের কাছে ঋণী তুকারাম
কবীর মান্টো কাউকে ভুলিনি
গোপনে আরতি করি
ভিড়ে তো মিশে থাকে সমস্ত মুখ ও মুখোশ
আর জল গড়াতে থাকে বহুদূর
না আমি অক্ষত আছি
জীবিতের ধর্ম বুঝি বহুস্বরে সুরাসুর...

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)