প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, September 27, 2024

শারদ | শূন্যশ্রী | তাপস মাইতি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

তাপস মাইতি

শূন্যশ্রী


যেখানে বিলোতে চেয়েছি
সেখানে সকলে ক্রয় করে নিতে চায়
আমি কি দাম দিয়ে কিনে নেবার কিছু

নাম যেটুকু করেছি
তাই দিয়ে পথের ধুলো ওড়াতে পেরেছি
পারিনি তো আকাশে রামধনু ফোটাতে

যেখানে দিশা উড়ে বেড়াচ্ছে
আর দিশারী গাঁথছে মালা
আমি সেখানে দাঁড়াই শূন্য হাতে

আমার তো বৃষ্টিতে ভেজবার কথা
গেলে তারাও কি বিনিময়ে ভিজিয়ে দেবে
এই নাও শূন্য করতল
পারলে সবুজ ভরিয়ে তোলো।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)