বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
তন্ময় কবিরাজ
কথা বলো ঈশ্বর
ঈশ্বর
ফিরিয়ে দিয়েছে আমায়
আমার নগ্নতায় রাজনীতি
আমার প্রতিবাদে শালীনতার অভাব
আমি অনাহার, আমার ঈশ্বর সোনায় সেজেছে
আমি
পণ্য করেছি নিজেকে
আমি স্বপ্ন দেখব বলে ভিখারি হয়েছি রাস্তার
মরা শামুকের গুহায় শান্তি দেখেছি
আমার বসন্তে শুকনো ঝিনুকের আলপনা
আমি রাস্তার খোঁজে আজ গলিতে দাঁড়িয়ে
আমার চিঠি আমারই ঠিকানা জানে না
আমি ভবঘুরে আজ পার্টির প্রধান
ঈশ্বর আজ ভোটের আওয়াজ
ঈশ্বর আজ কোন দলেতে
ভোটের পর ঠিক করবে শাসক দল-
আমি
গুটিশুটি হয়ে মন্দিরে বসি
ভগবান তো শুয়ে আমার কাছে?
আমার মায়ের চোখের জলে
কোনো মন্দিরে হয়নি নীরবতা পালন-
আমি দেখেছি, আমার সামনে পুরোহিতরা
পুলিশ সেজেছে আজ, মন্ত্রী আসবে
আমার পুজোর থালা ধাক্কা খেয়েছে
ঈশ্বর তো সব দেখেছে
তবু ঈশ্বর কথা বলে না বিধানসভায়
ঈশ্বর
তুমি কোন দলেতে?
ভোটের পরে দল বদলে আমায় ঠকাবে
নিজের দলে?
আমি এখনও ব্রত করি, জেগে থাকি অনেক রাত
পূর্ণিমা চাঁদ উঠবে বলে ভোটের লাইন সবার আগে
আমার
জন্য সময় রেখো
তোমার সঙ্গে গল্প হবে
হে ঈশ্বর, আমায় একটু ভালবেসো
আমার জন্যই তোমার আবার নির্বাচন।
আমার নগ্নতায় রাজনীতি
আমার প্রতিবাদে শালীনতার অভাব
আমি অনাহার, আমার ঈশ্বর সোনায় সেজেছে
আমি স্বপ্ন দেখব বলে ভিখারি হয়েছি রাস্তার
মরা শামুকের গুহায় শান্তি দেখেছি
আমার বসন্তে শুকনো ঝিনুকের আলপনা
আমি রাস্তার খোঁজে আজ গলিতে দাঁড়িয়ে
আমার চিঠি আমারই ঠিকানা জানে না
আমি ভবঘুরে আজ পার্টির প্রধান
ঈশ্বর আজ ভোটের আওয়াজ
ঈশ্বর আজ কোন দলেতে
ভোটের পর ঠিক করবে শাসক দল-
ভগবান তো শুয়ে আমার কাছে?
আমার মায়ের চোখের জলে
কোনো মন্দিরে হয়নি নীরবতা পালন-
আমি দেখেছি, আমার সামনে পুরোহিতরা
পুলিশ সেজেছে আজ, মন্ত্রী আসবে
আমার পুজোর থালা ধাক্কা খেয়েছে
ঈশ্বর তো সব দেখেছে
তবু ঈশ্বর কথা বলে না বিধানসভায়
ভোটের পরে দল বদলে আমায় ঠকাবে
নিজের দলে?
আমি এখনও ব্রত করি, জেগে থাকি অনেক রাত
পূর্ণিমা চাঁদ উঠবে বলে ভোটের লাইন সবার আগে
তোমার সঙ্গে গল্প হবে
হে ঈশ্বর, আমায় একটু ভালবেসো
আমার জন্যই তোমার আবার নির্বাচন।

No comments:
Post a Comment