প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

প্রলাপ | অন্তরা সরকার

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

অন্তরা সরকার

প্রলাপ


তুমি বলতে সব চরিত্রই কাল্পনিক
আসলে বলতে চাইতে
অতীত বলে কিছুই ছিল না তোমার।
আকারে ইঙ্গিতে বোঝাতে
কখনো পলাশ ফোটেনি রোদ্দুরে।
কখনো সূর্যাস্তের ছবিতে দেখোনি
চঞ্চল হরিণীর চোখ।
 
তুমি এক লহমায় দগ্ধ করো ইতিহাস,
গলা টিপে খুন করো অনুভূতি,
জমকালো সত্য গোপন করে
ক্ষয়িষ্ণু তারার মতো হারিয়ে যাও কুয়াশায়।
 
অথচ
আজও ঝড় ওঠে,
নৌকাডুবি হয়।
নিখোঁজ শব্দেরা ভেসে ওঠে সাদা কাপড় জড়ানো শবদেহের মতো।
 

3 comments:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)