প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

সময়ের নদীর কাছে | তৈমুর খান

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

তৈমুর খান

সময়ের নদীর কাছে


মাছেরাও জলের সৌজন্য বোঝে
যেতে চায় ঢেউয়ের সমীপে
আমরা বিকেল গড়াই
সময়ের নদীর কাছে
বিশ্বাসের তরণি চেয়ে চেয়ে
মৃত্যুর গান গাইছে মাঝি
স্রোতের বিহ্বল টানে নৌকা টলোমলো
পার হতে হতে মেঘ জমে
ঝড়ের সংকেত আসে সভ্যতার গাছে
 
নিরলস বেদনায় ঠান্ডা চায়ের মতো
প্রেমের পেয়ালা
গোলাপি হাতের তালু
হলুদ স্বপ্নের গান শোনে
 
কার কাছে দাঁড়াব তবে?
দ্রুত অপেক্ষারা ঝরে যায়
আমাদের অবাস্তব বিবাহ উৎসবে


No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)